অশ্বিনের বলে মুশফিকের অটোগ্রাফ
অশ্বিনের বলে মুশফিকের অটোগ্রাফ
তারিকুল: বাংলাদেশ টেষ্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশফিক প্রায়ই অটোগ্রাফ শিকারীদের কবলে পরেন। তবে এবার মুশির অটোগ্রাফ নিলেন বর্তমান সময়ের বিশ্বের অন্যতম সেরা বোলার রবিচন্দ্রন অশ্বিন। হায়দরাদ টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমের উইকেট তুলে নিয়ে রবিচন্দ্রন অশ্বিন গড়েছেন দারুণ এই রেকর্ড। সবচেয়ে কম ম্যাচ খেলে ২৫০ উইকেট শিকার করে রীতিমত আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। মাত্র ৪৫ ম্যাচে এই রেকর্ড গড়ের অশ্বিন। তাই নিজের আড়াইশতম শিকারের সইও রেখে দিলেন এই ভারতীয় স্পিনার। আর শিকারটা যদি হয় মুশফিক তবে কেন নয়। বরাবরই মুশফিককে বেশ পছন্দ করেন ভারতীয় ক্রিকেটাররা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সময়ের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলিও মুশফিকের প্রশংসায় ছিলেন পঞ্চমুখ।

Post a Comment