Header Ads

আজ নয় তো কবে হবে জয়?

আজ নয় তো কবে? আজ মানে আজই, এখনই। জয় মানে টিকে থাকা। শেষ চার নিশ্চিতের মিশনে বন্ধুর পথ মসৃণ করা। সে যাত্রায় টন্টনে আজ (৩.৩০) বাংলাদেশের প্রতিপক্ষ গেইল-রাসেলদের শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ। ইতিহাস ক্যারিবিয়দের পক্ষে সাফাই গাইলেও জয়ের নেশায় বুঁদ বাংলাদেশের পাশে আত্মবিশ্বাস।
ইতিহাস বলছে, এ নিয়ে বাংলাদেশের সঙ্গে ৩৭টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। যার ২১টিতে জিতেছে ক্যারিবিয়রা, ১৭টিতে বাংলাদেশ। জয় পরাজয়ের পার্থক্যে ৪ ফাঁরাক, কিন্তু সম্প্রতি মুখোমুখিতে এগিয়ে মাশরাফির দল। এছাড়াও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ ৫ মুখোমুখিতে চারবারই জিতেছে বাংলাদেশ। সব কিছু বিবেচনায় টাইগার ক্যাপ্টেন মাশরাফি ভীষণ আশাবাদী।
তার আশাবাদ, ‘একটা জয় দৃশ্যপট (টানা ব্যর্থতা) বদলে দিবে। তবে তা একজন-দুজনের পক্ষে সম্ভব নয়। এটা শুধু একজন-দুজনের দায়িত্বও নয়। আবার যার খারাপ যাচ্ছে তারও এটা চিন্তা করা উচিত নয় যে বিশ্বকাপে তাকে একাই দলকে ভালো জায়গায় নিয়ে যেতে হবে। বিশ্বকাপজয়ী দলেও দেখবেন সবাই এক রকম খেলতে পারে না। তবে যত দূর সম্ভব দলের কীসে ভালো হবে সেদিকে লক্ষ্য রাখতে হবে। একটা জয় হয়তো দলকে আরও অনুপ্রাণিত করবে।’ ক্যাপ্টেনের এমন অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আজ টন্টনে কেমন খেলে তার সতীর্থরা সেটি দেখার অপেক্ষায় জাতি।
এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের আজকের একাদশ কেমন হবে সেটি নিয়েও চলছে জোর আলোচনা। মূলত ভক্তদের চাওয়া একাদশে ২-১টি পরিবর্তন, কিন্তু ম্যানজম্যান্টের তীক্ষ্ণ নজর কম্বিনেশনের দিকে। বোর্ড সভাপতি পাপনও বলছেন একই কথা। শুক্রবার তার কথায় স্পষ্ট, ভিড়তে যাচ্ছেন লিটন। তবে কে বাদ পড়ছেন জানাননি সেটা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাদশে লিটন ভিড়লে সে ক্ষেত্রে বাদ পড়তে পারেন অপফর্মার মিথুন। এছাড়া বাদ বাকি সবই ঠিক থাকবে। সাকিব হালকা ইনজুরিতে থাকলেও এখন পুরোপুরি ফিট। সবশেষ দলের অনুশীলনে ছিলেন। মুশফিককে নিয়ে শোনা যায়নি খারাপ সংবাদ। হাতের ব্যথা সেরেছে তার।সাইফউদ্দিন হালকা চোটে থাকলেও দীর্ঘ গ্যাপে এখন ফুরফুরে। রিয়াদও বেশ চনমনে। ফিরতে পারেন বোলিংয়ে। বিশ্বকাপের আগের চোট তাকে এতটা ভাবাচ্ছে না। এখন শুধু প্রয়োজন পারফর্ম এবং দলের একটি জয়।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মর্তুজা ও মোস্তাফিজুর রহমান।

No comments

Powered by Blogger.